মালদা শহরের প্রান কেন্দ্র রথবাড়ি এলাকা থেকে কুখ্যাত জালনোট কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের নাম উত্তম মন্ডল। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট ও একটি মোটর বাইক। ধৃতের বাড়ি বৈষ্ণবনগর থানার দেওনাপুর এলাকার বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে, ধৃত ব্যাক্তি এদিন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকা থেকে নোট গুলি সংগ্রহ করে বাইকে করে শহরে পাচার করতে আসে। এদিন রাত্রিবেলা রথবাড়ি এলাকার বাস স্ট্যান্ডে সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় ইংরেজবাজারা থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শহরের প্রান কেন্দ্র রথবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে উত্তম মন্ডলকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকার ভারতীয় জালনোট ও একটি মোটর বাইক। ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/xVgUy___TPM